বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত: ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারকরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মারাত্মক আহত ৫জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। তারা আইনী পদক্ষেপ গ্রহন করবেন।

স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দুটি গতিরোধক দেয়া হয়েছে। এর কারনে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে। যানবাহনে গতি থাকার কারনে গরিরোধক পার হতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে, অনেকে আহত হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.