বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করেছে সরকার।
রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা উপসচিব পদমর্যাদার।



প্রজ্ঞাপন অনুযায়ী, নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় তাদের পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









