বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন—ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাব-লিজ নেন। এ জলমহালে অংশ দাবি করেন একই গ্রামের শিশির নূর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আজ সকালে রাসেল মিয়ার লোকজন ডোবায় সেচের মাধ্যমে মাছ ধরতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লব/সুনামগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.