বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ থেকে দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, নিজের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়।

সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জাকির/নারায়ণগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.