শরণখোলায় ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাহাদুর হাওলাদার (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শরণখোলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা ফেরিঘাট এলাকায় অভিয়ান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। আটক মাদক কারবারি বাহাদুর উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ওসি শামিনুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









