শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে ঈদ শনিবার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

ইরানে ঈদ শনিবার

ইরানে পবিত্র রমজান মাসের শেষ দিন শুক্রবার (২০ মার্চ) হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখার পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবার রমজান মাসের ৩০তম দিন হবে। এরপর থেকেই শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। অর্থাৎ, শনিবার দেশটিতে ঈদের উৎসব উদযাপিত হবে।

একই ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি। ইরাক ও ইরান উভয় দেশেই শিয়া মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

উল্লেখ্য, মোজতবা খামেনি এ মাসেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর বাবা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন। ইরান এই সংঘাতকে ‘রমজান যুদ্ধ’ নামে অভিহিত করেছে।

ইরানে রমজানের শেষ দিন ও ঈদের ঘোষণা সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে। এবারের ঘোষণা অনুসারে দেশটিতে ঈদের দিনও সশস্ত্র বাহিনী যুদ্ধাবস্থায় থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.