শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.