বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

গাজীপুর মহানগরে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও প্রসিকিউশনের মোট ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নারী ও পুরুষসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিতু বেগম (২৫), মো. জাকির হোসেন (৪৪), আছমা (২৫), সাইফুল ইসলাম (৩৫), মোছা. রিনা খাতুন (৩৫), আদুরী খাতুন (৩৫), আখিরুজ্জামান (৩০), আরিফুল (২৮) এবং শাহারুল ইসলাম (২৪) মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে রয়েছেন।

এছাড়াও প্রসিকিউশনের আসামী হিসেবে মো. আকবর হোসেন (৫০), মো. পারভেজ (৩৫), মো. কালু মিয়া (৪৮), মো. সুমন (২৬) এবং মো. নয়নকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

শাহীন/গাজীপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.