বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বনরক্ষীদের চেষ্টায় উদ্ধার মায়াবী হরিণ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

বনরক্ষীদের চেষ্টায় উদ্ধার মায়াবী হরিণ

সুন্দরবনে শিকারীদের পাতানো ফাঁদে আটকা পড়া একটি মায়াবী হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-২ এর সদস্যরা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে নিয়মিত টহল দেওয়ার সময় বন বিভাগের কর্মীরা দেখতে পান শিকারীদের পাতানো ফাঁদ। প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে শিকারীদের এই ফাঁদ খুজতে গিয়ে তারা ফাঁদে আটকে পড়া হরিণটি দেখতে পান। 

পরে বন বিভাগের কর্মীরা দ্রুতই ফাঁদ কেটে হরিণটি উদ্ধার করে। উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে তাৎক্ষণিকভাবে হরিণটি বনে অবমুক্ত করা হয়। এসময় তারা বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ জব্দ করা হয়। চোরা শিকারীরা হরিণ ধরার জন্য এই ফাঁদ পেতে ছিল বলে বনরক্ষীরা জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই ফাঁদ উদ্ধার না হলে হয়তো আরো হরিণ ধরা পড়তে পারতো।
বনরক্ষীরা এবার ঈদের ছুটি না নিয়ে বনরক্ষায় নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করেছে। যার জন্য এবার তেমন কোন অপরাধ সংঘটিত হতে পারেনি। বনে টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মিলন/বাগেরহাট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.