বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব রুহুল আমিন দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, লিগ্যাল অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস ডিএই খামারবাড়ি ঢাকার অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ ডিএই খামারবাড়ি পিরোজপুর শাখার হারুন আর রশিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবীর প্রমুখ।

মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কামরুন্নেসা সুমি জানান, পর্যায়ক্রমে ৩ হাজার ৫০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ড্যাব স্যার, ১০ কেজি এমওপি সার প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

আকাশ/মঠবাড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.