রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধর্মপাশায় অতিবৃষ্টিতে ঝুঁকিতে হাওরের বাঁধ

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

ধর্মপাশায় অতিবৃষ্টিতে ঝুঁকিতে হাওরের বাঁধ

সুনামগঞ্জের ধর্মপাশায় গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির ফলে হাওরের ফসল রক্ষা বাঁধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি মোকাবিলায় জরুরি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসয়াদ বিন খলিল রাহাত, পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক এবং এস. এম. রহমত মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিনের আকস্মিক ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ফসল রক্ষা বাঁধের কিছু অংশে মাটি সরে যাওয়া বা ধস নামার শঙ্কা তৈরি হয়েছে। কৃষকের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় বাঁধগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতেই এই সরজমিন পরিদর্শন পরিচালিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধের ওপর চাপ বাড়তে পারে। তবে আমরা নিয়মিত তদারকি করছি যাতে কোনোভাবেই কৃষকের স্বপ্ন তলিয়ে না যায়। অতিবৃষ্টির কারণে বাঁধের কোনো ক্ষতি হয়েছে কি না তা আমরা বিস্তারিত দেখছি। হাওরের কৃষকের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। যেখানেই মেরামতের প্রয়োজন হবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.