বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈশ্বরদীতে কৃষকদের প্রণোদনার সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

ঈশ্বরদীতে কৃষকদের প্রণোদনার সার ও বীজ বিতরণ

পাবনার ঈশ্বরদীতে প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের (২০২৬-২৭) খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক মোট ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সূত্র আরও জানায়, চলতি মৌসুমের চাষের জন্য ৩৫০ জনকে মুগের বীজ, ২৫০ জনকে তিলের বীজ, ১০০ জনকে পাটের বীজ এবং উফশী আউসের বীজ দেওয়া হয়েছে মোট ৩০০ জনকে।

হাসান/ঈশ্বরদী/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.