চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি।
রবিবার (৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা মোহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্যসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশের ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট। চাঁপাইনবাবগঞ্জের এ তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হবে। জেলা হাসপাতাল, ও উপজেলা হাসপাতালের ৩টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









