রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে হরিবাসর অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

পার্বতীপুরে হরিবাসর অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের পূর্বদেউল মাস্টারপাড়া হরিমন্দির প্রাঙ্গনে এক ধর্মীয় আয়োজন “হরিবাসর” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এই হরিবাসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক ওহেদুল হক।

অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। হরিবাসর উপলক্ষে এলাকায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ভক্তরা ভক্তিমূলক সংগীত, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.