শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণার আমদানি পণ্য চালান আটক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণার আমদানি পণ্য চালান আটক

সরকারী শুল্ক ফাঁকি চেষ্ঠায় মিথ্যা ঘোষণায় ভারত হতে বেনাপোল বন্দরে আনা একটি আমদানি পণ্য চালান আটক করছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

জাতীয় নিরপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে রোববার ( ৫ এপ্রিল) বেনাপোল স্থলবন্দরের ১৯ নং পণ্যগারে কাস্টমস অভিযান চালিয়ে পণ্য চালানটি জব্দ করেন। কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান “নুসরাত ট্রেডিং”এর সিন্থেটিক ফেব্রিক্স এন্ড লেস আমদানি ঘোষণায় আনা পণ্য চালানটি পরীক্ষণ কালে ঘোষণা বর্হিভূত ৬৭৯পিস উন্নত মানের শাড়ী উদ্ধার হয়েছে। পণ্য চালানটির  মেনোফিস্ট নং-৬০১/২০২৬/০০২০০২৫/০৪। গত ৩১ মার্চ ২০২৬ইং তারিখে পণ্য চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে এবং আমদানিকারকের প্রতিনিধি হয়ে পণ্য চালানটি ছাড় করানোর দায়িত্বে ছিলো সি এন্ড এফ এজেন্ট খাজা এন্টার প্রাইজ। ২৬০ প্যাকেজ ঘোষণায় আনা পণ্য চালানে অতিরিক্ত ৭ প্যাকেজ মাল বেশীসহ মোট ৮ কার্টুনে ৬৭৯পিস শাড়ি আনা হয়। প্রতি পিস শাড়ীর বাজার মূল্য ৪০ডলার। নিয়ম অনুযায়ী ১২৯ শতাংশ শুল্ক প্রযোজ্য হলে উদ্ধার হওয়া শাড়ীর মাধ্যমে ৭৭ লাখ ৭৪ হাজার ৫৫০টাকার রাজস্ব ফাঁকির পায়তারা চলছিলো।

অভিযানের নেতৃত্ব দেওয়া বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন গণমাধ্যমকর্মীদের জানান,একাজে জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত ১২ই মার্চ রাতে বন্দরের ৩৭ নং পণ্যগার হতে বেকিং পাউডার ঘোষণায় আনা ৬ কোটি টাকা মূল্যের উন্নতমানের শাড়ী,থ্রীপিচ,কসমেটিক্স ও কেমিক্যাল পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি চক্রের তৎপরতার মুখে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে একের পর এক ঘোষণা বর্হিভূত পণ্য চালান আটকের ঘটনায় বেনাপোল কাস্টমসের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.