সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

এদিনে সংবাদ প্রকাশের পর

তাড়াশের জীর্ণ টুংঘরে থাকা সেই সাইফুল পেল নতুন ঘর

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম

তাড়াশের জীর্ণ টুংঘরে থাকা সেই সাইফুল পেল নতুন ঘর

জাতীয় দৈনিক এদিন  পত্রিকায়  অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে "জীর্ণ টুংঘরের কাটে সাইফুলের দিন রাত" এই শিরোনামে এমন একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই সেই অসহায়ের পাশে এবার দাড়ালেন উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান পত্রিকার সংবাদের সুত্রধরে তাড়াশ পৌর শহরের ৩ নং ওর্য়াডের মাদ্রাসা এলাকার সেই অসহায় সাইফুলের টুং ঘর সরেজমিনে পরিদর্শন করেন এবং তাকে সাথে সাথে নতুন ঘর তৈরি করতে ঢেউটিন ও চাউলের বস্তা ও শুকনো খাবারদেন।  অপর দিকে তার নতুন ঘর তৈরিতে যে অর্থ খরচ হবে সেটিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এর আগে বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম অসহায় ব্যাক্তির বাড়িতে চাউল,ডাউল,তেল,কাঁচা বাজার পৌছেদেন। 

‎ এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক যুগ্ন আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম,পৌর যুবদল নেতা আমিন উদ্দিন, আনন্দ টেলিভিশন ও দৈনিক এদিন পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগ, দৈনিক শ্যামল বাংলা পত্রিকার চলনবিল প্রতিনিধি খালিদ হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

‎তাড়াশের অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে ‘বাড়ি বাড়ি চেয়ে আনলে, খাওয়া হয় আমাদের’ শিরোনামে গত (৪ এপ্রিল) দৈনিক এদিন অনলাইন ও (৫  এপ্রিল) পিন্ট ভার্সনে "জীর্ণ টংঘরেই কাটছে সাইফুলের দিন "শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরে নজরে আসে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতার। পরে তারা পৃথক পৃথক ভাবে সেই অসহায় কে সহযোগিতা করেন। সাইফুল এখন থেকে টিনের তৈরি নতুন ঘরে বসবাস করবেন। 


 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.