শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আড়াইহাজরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

আড়াইহাজরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিনটি গ্রামে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও আড়াইহাজার উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের আদর্শবাজার (কালীবাড়ি), ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তিতাস গ্যাসের আড়াইহাজার ও রূপগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

তিনি বলেন, এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.