শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত, চালক পলাতক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত, চালক পলাতক

গাজীপুর মহানগরের পূবাইলের মিরের বাজার রেলগেট এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাসের চাপায় মোসা: আসমা আক্তার(৩৪) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

নিহত ওই নারী গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে পূবাইলের মিরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বাচ্চা কে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে মিরেরবাজার রেল ক্রসিং এলাকায় উল্টো পথে আসা একটি বেপরোয়া গতির  মাইক্রোবাস শিশু সহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয় এবং দুই শিশু গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান,এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.