শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে এসে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন, যা আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, উপস্থিতি ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান।

এ সময় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, প্রাথমিক শিক্ষাই একটি শিশুর জীবনের ভিত্তি গড়ে দেয়। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে, এর সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিক্ষার্থী পায় সেটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমন পরিদর্শন কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দেবাশীষ/নেছারাবাদ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.