শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য ঊধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। এছাড়া সারাদেশে শিশুদের হামের টিকা দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অপরদিকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলাসহ বিভিন্ন ধারায় যে সকল মামলা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে অবশ্যই দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়ার কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ।

প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্না, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, নাজমা আক্তার, আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান, জাহাঙ্গীর হোসেন মানিক,ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, চিফ হুইফ নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা, এইচ এম গোলাম রেজা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.