চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ৩৪ জন রোগী ভর্তি হলো।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ভর্তি হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই কমপক্ষে একজন থেকে সর্বোচ্চ ৬ জন পর্যন্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে ২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগীর স্বজনরা বলছেন, সারা শরীরে হামের উপসর্গজনিত সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া জ্বর-ঠাণ্ডা প্রভৃতি সমস্যা দেখা দিচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, শরীরে হামের উপসর্গ দেখা দিক না দিক রোগী অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনোক্রমেই অবহেলা করা যাবে না। হামের উপসর্গ থাকলে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসায় রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। কোনো রোগীর কাশি, নাক দিয়ে পানি পরা এবং চোখ লাল হলে তা হামের উপসর্গ হিসেবে ধরা হয়ে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









