বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

সাতক্ষীরায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা আশাশুনি সড়কের ধুলিহর সানাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওমর ফারুক (৩)। সে একই এলাকার সারাফাত গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলা করছিল। ওই সময় বেপরোয়া গতির একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আবু সাঈদ/সাতক্ষীরা/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.