বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে বর্ণিল সাজে নববর্ষ পালিত

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

শ্যামনগরে বর্ণিল সাজে নববর্ষ পালিত

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব আনন্দে বর্ণিল সাজে সাতক্ষীরার উপকূলের শ্যামনগর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ছাতিমতলায় সকালে জাতীয় সংগীতের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করার পর বৈশাখী শোভাযাত্রা বের হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাতিমতলায় বাঙালির ঐতিহ্য পান্তা ভাত ভোজনে সবাই অংশ নেন।

শোভাযাত্রাসহ সব অনুষ্ঠানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, জেলা বিএনপি সদস্য মো. আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার, বীরমুক্তিযোদ্ধ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রমুখ।

পান্তাভোজন শেষে ছাতিমতলার মঞ্চে উপজেলা শিল্প কলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউটের শিল্পী, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিল্পী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। একইসঙ্গে ছিল গ্রাম বাংলার লাঠি খেলা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ, ভাব বাংলাদেশ, বনশ্রী শিক্ষা নিকেতন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান মনোরম অনুষ্ঠানের আয়োজন করে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.