বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আনন্দ-উচ্ছ্বাসে চিরিরবন্দরে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

আনন্দ-উচ্ছ্বাসে চিরিরবন্দরে পহেলা বৈশাখ উদযাপন

দিনাজপুরের চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বর্ণিল পোশাকে ও বৈচিত্র্যময় সাজে অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইকবাল/চিরিরবন্দর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.