সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলা বিলে বোরো ধান কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক মো. দীন ইসলামের জমিতে উন্নত জাতের ব্রি-৮৮ ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী কামাল, মোহাম্মদ আলী, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন সোহাগ, প্রশান্ত বিশ্ব শর্মা, চঞ্চল মিয়া, আকমল হোসেন, মো. রায়হান হোসেন হৃদয় প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত জানান, চলতি মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৯৩০ হেক্টর জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে কৃষকেরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









