শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধর্মপাশায় ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

ধর্মপাশায় ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার

সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। উপজেলার টগার হাওরসংলগ্ন খিলাকান্দা এলাকায় অন্তত ৮ হাজার ৫৩৩ শতক খাস ফসলি জমি, গোচারণ ভূমি, হিজল বাগান এবং হাওর থেকে ধান পরিবহনের রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে চাষাবাদ ও ভোগ করে আসছিল।

জানা গেছে, প্রায় দুই বছর আগে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন নাগরিক খুরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ১১ জন অবৈধ দখল উচ্ছেদের দাবিতে ইউএনওর কাছে আবেদন করেন। বিভিন্ন কারণে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি। বুধবার অভিযানকালে অবৈধ দখলে থাকা জমিতে লাল নিশান টানিয়ে খাস জমি চিহ্নিত করা হয় এবং দ্রুত দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

চকিয়াচাপুর গ্রামের খুরশেদ আলম ভূঁইয়া বলেন, ২০–৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব খাস জমি দখল করে রেখেছিল। হিজল বাগান থেকে গাছ কেটে প্রাকৃতিক সম্পদও বিনষ্ট করা হয়েছে। দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, উদ্ধারকৃত খাস জমির আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। এর আগে এত বড় পরিসরে এখানে খাস জমি উদ্ধার হয়নি। অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
 

সাজেদুল/ধর্মপাশা/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.