পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বহেরাতলা থেকে আলগী পাতাকাটা বাজার হয়ে ভাঙ্গাপোল পর্যন্ত ৭.২৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্ভোধন করেন পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবির মিরাজ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খননের নির্দেশনা মোতাবেক মঠবাড়িয়ায় খাল খননের উদ্ভোধন করা হয়েছে। খাল দখল করে যারা পানি প্রবাহে বাধাগ্রস্ত করেছে সুতা ধরে সব পরিষ্কার করা হবে। খাল খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









