বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসের দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামি বুলবুল আহমেদ, আবুল কালাম ও রুকু। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, “এই মামলায় দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।”

শা/জা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.