ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার শ্যামকুর ইউনিয়নের শ্রীনাথপুর বিওপির একটি টহল দল শ্রীনাথপুর হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে। আটক যুবকের নাম মো. আমির হুসাইন (২৩)। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আমির হুসাইন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









