শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচনী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

নির্বাচনী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

ময়মনসিংহে ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড়ে মাছবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলারোহী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটর সাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। 
নিহত আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.