মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রেললাইন থেকে সরানো হলো ট্রাক, ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

রেললাইন থেকে সরানো হলো ট্রাক, ট্রেন চলাচল শুরু

গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে বিকল হওয়া বালুবাহী ট্রাক সরিয়ে নেওয়ায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে ট্রাকটি আটকা পড়ে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও সেটি সরাতে পারেননি। এতে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ট্রাকটি সরিয়ে নিলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, “একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।”

শি/গা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.