পিরোজপুর নেছারাবাদের সারেংকাঠী গ্রামে এক গৃহবধূকে টাকার প্রলোভন দেখিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
শনিবার (৯ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত খোকন হাওলাদার উপজেলার সারেংকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী ঢাকায় টিউবওয়েলের মিস্ত্রি হিসেবে কাজ করেন। গত ৬ মে বুধবার দুপুরে ওই নারী আশ্রয়ন প্রকল্পসংলগ্ন একটি পুকুরে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ঘরে পূর্বে ওৎ পেতে থাকা খোকন হাওলাদার জরুরি কথা আছে বলে তবু কি ওই নারীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে নিজের ঘরে টাকার প্রলোভন দেখিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য বল প্রয়োগ করে। ভুক্তভোগের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তিনি দ্রুত পালিয়ে যান।
ভুক্তভোগী নারীর স্বামী ছলেমান বলেন, খোকন দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত বুধবার টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টার কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। তাই থানায় মামলা দায়ের করেছি। স্থানীয়রা ভয় দেখিয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন আমি রাজি হইনি। আশা করি আদালতের মাধ্যমে সঠিক বিচার পাব।
সারেংকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম মজুমদার গোবিন্দ বলেন, ছেলেটি বকাটে প্রকৃতির লোক। ঘটনাটি শুনে আমি ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি। এ ধরনের অপরাধের শাস্তি হওয়া বাঞ্ছনীয়। নতুবা সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত খোকন হাওলাদারকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









