সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৭৯ রানের লিডে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

আপডেট: ১১ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

১৭৯ রানের লিডে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

মিরপুর টেস্টের চতুর্থ দিনে খেলা হতে পেরেছে মাত্র ৫০.৩ ওভার। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে এগিয়ে তারা এখন ১৭৯ রানে। অপরাজিত শান্ত (৫৮) ও মুশফিক (১৬) আগামীকাল মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।

প্রথম ইনিংসে ৯১ রান করার পর এবার দুই দফায় জীবন পেয়ে ৫৬ রানে আউট হন মুমিনুল।

সকালে দুই ওপেনার ব্যর্থ হওয়ায় বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। মোহাম্মাদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে যান মাহমুদুল হাসান জয় (২৬ বলে ৫)। হাসান আলির বাড়তি লাফানো বলে গালিতে ধরা পড়েন সাদমান ইসলাম (২২ বলে ১০)।

২৩ রানে ২ উইকেট হারানোর পর আবার দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দারুণ ফর্মে থাকা শান্ত শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। দারুণ কয়েকটি শট খেলে চাপ সরিয়ে দেন তিনি। মুমিনুল শুরুতে সতর্ক থাকার পর ক্রমে ছন্দ খুঁজে পান।

২ উইকেটে ৯৩ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। এরপরই তুমুল বৃষ্টি। তবে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় বৃষ্টি থামার পর খেলা শুরু হয়ে যায় দ্রুতই।

মুমিনুলের ফিফটি আসে ১০৫ বলে। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রানও পূর্ণ হয় তখনই। একটু পরই বিদায় নেন তিনি শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে।

এরপর শান্ত ও মুশফিকুর রহিমের জুটি জমে ওঠার মুখে আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় খেলা। শেষ দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ ২য় ইনিংস:

৫০.৩ ওভারে ১৫২/৩, (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; 

আফ্রিদি- ৩৯/১, আব্বাস- ৩৫/১, হাসান- ২৩/১

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.