বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩৭ এএম

আপডেট: ১২ মে ২০২৬, ১০:৩৭ এএম

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। সোমবার (১১ মে) সকালে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর হঠাৎ কয়েকজন শ্রমিক মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করেন। পরে তা দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৫০ জন শ্রমিককে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের প্রাথমিক সেবা শেষে বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত আছেন। কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, “আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। পরে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকৃত কারণ জানাতে পারবেন।”

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, শ্রমিকরা মূলত মনস্তাত্ত্বিক সমস্যাজনিত কারণে অসুস্থ হয়েছেন। তাদের অনেকের মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা গেছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, “চিকিৎসকরা এটিকে ‘মাস সাইকোজেনিক ডিজিজ’ হিসেবে শনাক্ত করেছেন। সবাই বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। দুটি হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ৫৫ জন শ্রমিক ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

রা/গা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.