বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাকিরা, ম্যাডোনা ও বিটিএস মাতাবেন বিশ্বকাপ ফাইনাল

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:০২ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৭:০২ পিএম

শাকিরা, ম্যাডোনা ও বিটিএস মাতাবেন বিশ্বকাপ ফাইনাল

ফুটবল বিশ্বকাপ ২০২৬- এর উদ্বোধনী অনুষ্ঠানের মতো বিশ্বকাপ ফাইনালের সমাপনী অনুষ্ঠানেও কোনও কমতি রাখতে চাইছে না ফিফা। একাধিক তারকাকে নিয়ে সাজানো হয়েছে ফাইনালের পর্ব।

তবে নিয়ম ভেঙে এ বার ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠান না হয়ে বিরতিতে তা আয়োজন করা হবে। বিশ্বকাপ ফুটবলে প্রথম বার এই জিনিস হতে চলেছে।

জানা গিয়েছে, শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস পারফর্ম করবে ফাইনালে।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। গত বার ফাইনাল দেখেছিলেন ৫০ কোটি দর্শক। এ বার সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

তবে বিরতির ১৫ মিনিটে এত জনের পারফরম্যান্স সম্ভব নয়। তাই বিরতির সময় বাড়ানোর চেষ্টা চলছে। এতে অবশ্য অনেক ফুটবলার অসন্তুষ্ট। ফিফা এখনও জানায়নি কতক্ষণ বিরতি দেওয়া হবে।

ম্যাডোনা নতুন অ্যালবামের গান গাইতে পারেন। কোরিয়ার বিটিএস তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। ব্যান্ডের সাত সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পর আবার এক হয়েছেন। তারাও মঞ্চ মাতাবেন।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.