দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে মূল্যবান প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মো. আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪)কে আটক করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৬ কেজি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









