বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সারিয়াকান্দিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৪১ এএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৯:৪১ এএম

সারিয়াকান্দিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৩৭) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুল মিয়া হাসনাপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফুল মিয়া বাড়ির পাশের মাঠে ধান কাটতে যান। বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফুল মিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ১২ বছর বয়সী ফাইমা খাতুন ও ৬ বছর বয়সী জলি খাতুন নামে দুই কন্যাসন্তানের জনক।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম আছাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রা/সা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.