বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, চলছে শেষ সময়ের প্রস্তুতি

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:০৫ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:০৭ পিএম

কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, চলছে শেষ সময়ের প্রস্তুতি

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক নেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া ও কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজও চলছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছান, নিরাপত্তাব্যবস্থা জোরদার, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সংক্ষিপ্ত এই সফরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আশাকরি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৫০ হাজার মানুষের সমাগম হবে। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।   

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে।” সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ই/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.