বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টুঙ্গিপাড়ায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:১৪ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ১০:১৪ পিএম

টুঙ্গিপাড়ায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ডুমুরিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের পার ঝনঝনিয়া থেকে পাকুড়তিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। খাল খনন কার্যক্রমের সিবিসির সভাপতির দায়িত্ব পালন করছেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ‘‘এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকল্প।’’

তিনি খাল কেটে কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম আনসার, যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর শেখ, ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষি জমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

শে/টু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.