তিনি অনন্য, আধুনিক কবি আল মুজাহিদী। পিতৃপ্রদত্ত নাম শিহাম আল মুজাহিদী। ষাট দশকে পাকিস্তান ছাত্রলীগের সভাপতি(মুজিব বাদ বিরোধী) , তিন দশক দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক, তার পরিচিতি বিস্তৃত করলেও তিনি মূলত জাগরণের কবি। কবি সমকাল ও আগামীর স্বপ্নদ্রষ্টা। শব্দ কারিগর, চিন্তার রূপকার, নন্দন মানবিক নির্মাতা। দেশাত্মবোধ তার কাব্য চিন্তার মূল প্রতিপাদ্য।
হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি মৃত্তিকা, প্রিজনভ্যান, দিদেলাস ও ল্যাবিরিস্থ, টিভের হেমলেট, প্রাচ্য পৃথিবী, পৃথিবীর অ্যাকাডেমাসের ধুলো, সৌর জোনাকি, জিতা নুওতা, আল মুজাহিদীর অন্যতম কাব্যগ্রন্থ এছাড়া আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, পাখির পৃথিবী অলব্রাটাস, জুর গোলাপ, কাঁদো হিরোশিমা, কাঁদো নাগাসাকি, পালকি চালে দুলকি চালে গ্রন্থে তিনি উদ্ভাসিত। আলমুজাহিদী রচিত কাব্যগ্রন্থের কবিতা আত্মিক বন্ধনে আবদ্ধ। মুজাহিদী জীবনের গভীর সত্য সহজ সাবলিলভাবে উপস্থাপন করেছেন।
তাঁর কাব্যচিন্তা প্রথাগত ধারাব্ধ নয়। আধুনিকতার ভিন্ন আড়ম্বর থেকেও তিনি দূরবর্তী। তিনি নীরবতার ভেতর থেকেও জীবনের আলোর সন্ধান করেছেন। সত্য তার আরাধ্য। সহজ বিস্তারে অনুভবের সঙ্গে তার কবিতা অনুরনিত।দ্রোহ ও প্রতিবাদ তার কন্ঠের বাহক। একই সাথে তিনি আশাবাদ মমতায় পরিপূর্ণ। শ পরিশীলিত বিশুদ্ধ পথে তার যাত্রা। তার কবিতায় শুনতে পাই বৃষ্টি হয় শুদ্ধত্ব নদী হয়ে ওঠে সময়ের প্রবাহ/শ্রীক/পাখি হয় স্বাধীনতার স্বপ্ন/ আকাশ হয় মানবিক বিস্তারের রুপক।'
মানুষের অন্তর্গত বেদনায় তিনি আক্রান্ত হয়েছেন। নিবিড় নৈকট্য ও ও সমবেদনা প্রকাশের পাশাপাশি তিনি অসহায়ের শক্তির প্রতীক করেছেন তার কাব্যকে। দৃশ্যের অন্তরালে বিস্তৃত জগত কবি আল মুজাহিদী আবিস্কার করেছেন। আলোর উন্মোচন তার চোখে ধরা পড়ে : শূন্যতার পাশে দাঁড়ালে আমি আলো দেখি/অথচ আলোটি কোন প্রদীপের নয়। যা জন্মায় মানুষের অন্তরে/হৃদয়ের নিভৃত কোনে নি:শব্দ এক স্পন্দনের মতো ।এই আধ্যাত্মিকতা তাঁর কাব্যকে এক উচ্চতর দিকে নিয়ে যায়।সামাজিক চেতনা ও সময়ের বাস্তবতা তার কবিতার ক্যানভাস। তিনি মানুষকথা ও সমাজের ভাবনা তুলে ধরেছেন। বলেন। আল মুজাহিদীর কবিতায় সামাজিক বিপর্যয়, দারিদ্র্য, অবিচার, শোষণ, রাজনৈতিক বিশৃঙ্খলা উঠে আসে। গভীর বেদনায় অবগাহন ও প্রতিবাদ একই সাথে গ্রথিত । তাঁর প্রতিবাদ কখনো আক্রোশের নয়; বরং নৈতিক সাহসের।
তিনি বিশ্বাস করে উচ্চারণ করেন : “শব্দের চেয়ে বড় শক্তি হচ্ছে সত্য। আর সত্যের চেয়ে বড় শক্তি হচ্ছে মানবতা। মানবতা তাঁর কবিতাকে সময়োপযোগী এবং কালোত্তীর্ণ অনুভব দিয়েছে ।নান্দনিক বোধ ও প্রকৃতিপ্রীতি তার কবিতার নালা। আল মুজাহিদীর কবিতায় প্রকৃতি, পরিবেশ জীবন্ত চরিত্র ছবি খুঁজে পাওয়া যায়।
বৃষ্টি মাটির অস্তিত্ব তিনি অন্বেষন করেছেন। আকাশকে মুক্তির ঠিকানা বানিয়েছেন। নিঃসঙ্গতা তার কাছে আত্মশুদ্ধির স্থান হয়েছে। প্রকৃতি থেকে তাঁর কবিতা নান্দনিক ও সৌন্দর্যের এক চমৎকার প্রতীক হয়ে গেছে।
বাংলা কবিতার ধারাবাহিকতায় পত্রপল্লব শোভিত হয়েছে বর্ণনা, উপমা-উৎপ্রেক্ষা ও সামগ্রিক অবয়বে। কবিরা দীর্ঘ সময় ধরে অনুশীলন, নিরীক্ষা করে বাংলার বিপুল ঐতিহ্য, ইতিহাস চেতনা, দেশাত্মবোধ, ব্যক্তি অনুভব। প্রেম, বিরহ, অভিমান চলমান ঘটনা প্রবাহেও তাঁর প্রতিবাদ-প্রতিক্রিয়া কবিতায় অন্তর্ভুক্ত করেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। রাজনীতি, সমাজমনষ্কতা কবিচিত্তে আন্দোলিত হয়েছে।
কবি সমাজের প্রতিভূ। চারপাশের ঘটনাপ্রবাহ থেকে তিনি সংগ্রহ করেন কবিতার উপজীব্য। ভাষা আন্দোলনের প্রবাহ, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে জারিত হয়েছে বাংলা কবিতার অন্যতম রূপকার আল মুজাহিদীর কবিতা। তাঁর কবিতায় বাংলার অপরূপ সৌন্দর্য, পাখি, ফুল-ফসল, গ্রামের মানুষ, তাদের জীবনযাপন আর নগর মানুষের অন্তর্বেদনা, মমত্ব ক্ষরিত হয়েছে। ছোট ছোট বাক্যে অসাধারণ বর্ণনা তিনি তুলে এনেছেন। চিত্রকল্প, উপমা নিরাবরণ। তার কবিতা অতলস্পর্শী। ছড়ার ঢঙে লেখা অসাধারণ পদ্যময় বাক্য পাঠককে স্পর্শ করে, গভীর মমতায় সংলগ্ন করে।
তিনি জীবন ও সময়কে দার্শনিক চোখে অবলোকন করেছেন। তাঁর কবিতা খুঁড়ে পাওয়া যায় দেশপ্রেম, মেধাবী পূর্বপুরুষ, অন্তর্গত বেদনা ও ইতিহাস অন্বেষা। মা-মাটি, মানুষ কবিতায় অনায়াসে স্থান পায়। পারিবারিক পরিমণ্ডলে স্নেহ-মমতার যে ফল্গুধারা বাঙালির জীবনকে মহিমান্বিত করেছে, আত্মীয়তার বন্ধন, গোত্র জাতি ধর্ম নির্বিশেষে তাঁর বিশ্বাস ও উপলব্ধি আল মুজাহিদী কবিতায় তুলে এনেছেন।
মানবিক কবি, দেশপ্রেমিক কবি, প্রেমিক কবি এক সূত্রে গ্রথিত হয়ে উচ্চারণ করেন সম্ভাবনা ও আশাবাদকে। স্নিগ্ধ অথচ স্পর্শী তাঁর কবিতার পঙ্ক্তিমালা। এক ধরনের বেপরোয়া বোধ, জীবন অন্বেষা ও সময় চিহ্নিত করার তাঁর প্রয়াস কবিতাকে অর্থবহ করে তোলে। তিনি সচেতনভাবে ইতিহাস, পূর্বপুরুষের গৌরব, ও চলমান সমাজের বিভিন্ন ঘটনা সাক্ষী করে এগিয়ে গেছেন সামনে। তাঁর কবিতা হয়ে উঠেছে সাধারণ মানুষের ভাষ্য, কবিতাবোদ্ধাদের আগ্রহের অন্যতম বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









