বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে। প্রথম ম্যাচে লিওনেল মেসি-র হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
সেই আত্মবিশ্বাস নিয়েই সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসে, বাংলাদেশ সময় রাত ১১টায়।
প্রথম ম্যাচে বড় জয় পেলেও একাদশে ছোটখাটো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রামে রাখা হচ্ছে। তার পরিবর্তে ডান প্রান্তে শুরু থেকেই দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।
তবে বাকি একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া মূল দলটাই ধরে রাখতে চান স্কালোনি। ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজ শুরু থেকেই খেলতে পারেন—এমন আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেস পুরোপুরি না ফেরায় আপাতত লাউতারো মার্টিনেজ-এর ওপরই ভরসা রাখছেন কোচ।
সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









