চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের অনুষ্ঠানস্থলে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিবর্তে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল জানতে পারবেন।
এর আগে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শনিবার) চূড়ান্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









