বাংলাদেশের প্লেব্যাক সংগীতের উজ্জ্বল নক্ষত্র খুরশীদ আলমকে নিয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ প্রামাণ্যচিত্র। বরেণ্য এই কণ্ঠশিল্পীর দীর্ঘ সংগীতজীবন, শিল্পীসত্তা ও বর্ণাঢ্য পথচলা তুলে ধরেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের অর্ধশতাব্দীর বেশি সময়ের সংগীতযাত্রার নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য ও স্মৃতির গল্প তুলে ধরা হয়েছে।
চার শতাধিক কালজয়ী গানের এই শিল্পীর সংগীতজীবনের পাশাপাশি প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে তার ব্যক্তিজীবনের নানা অজানা তথ্য, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অবদানের কথা।
সংগীতপ্রেমী দর্শকদের জন্য এটি হবে কিংবদন্তি এই শিল্পীকে নতুনভাবে জানার একটি বিশেষ আয়োজন।
আগামী ১ আগস্ট ৮১ বছরে পা রাখবেন খুরশীদ আলম। তার জন্মদিন উপলক্ষে ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









