মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ৬ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) সিনেমাকিং লিমিটে-এর ব্যানারে নির্মিতি সিনেমাগুলি চলচ্চিত্র সার্টিফিকেশন সনদের জন্য জমা হয়েছে। বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড সূত্র তথ্য নিশ্চিত করেছে।
সিনেমাকিং এর অভিষেক রাজকীয় ভাবে হয়েছে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এতদিন সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে, এই বছর উৎসবটির ৭ম আসর অনুষ্ঠিত হবে আগামি ডিসেম্বরে। তার আগেই ৬ টি সিনেমা প্রযোজনা করে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও আত্নপ্রকাশ করলো।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ইতোপূর্বে কখনোই কোন প্রযোজক (একক) এক সাথে তার প্রযোজিত ৬ টি সিনেমা ১ দিনে সার্টিফিকেশনের জন্য জমা দেয়নি, এটা রেকর্ড।
মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ৬ টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রগুলি হলো (ক) পরিনাম- Payback পরিচালক মঈনউদ্দিন খান, (খ) রঙ্গশালা- The Madness Room পরিচালক পীযুক কান্তি সেন, (গ) রক্ত পিপাসা- Bloodthirst পরিচালক সজিব হোসেন, (ঘ) রসু খাঁ- Once upon a serial killer পরিচালক মিজানুর রহমান লাবু, (ঙ) পাহাড়ের আর্তনাদ- Cry of the hills পরিচালক মিজানুর রহমান লাবু, (চ) বনদস্যু- Bandit of the Forest পরিচালক মিজানুর রহমান লাবু, প্রথম ৩ জন পরিচালকের এটাই প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকিং লিমিটেড।
২০১৯-২০২০ অর্থ বছর সরকারী চলচ্চিত্র অনুদানের গেজেট ঘোষনার পরে জাল-জালিয়াতির মাধ্যম্য অবৈধ পন্থায় গেজেট থেকে মনজুরুল ইসলাম নাম (পরিচালক) বাদ দিয়ে যে অন্যায় করা হয়েছে মনজুরুল ইসলাম মেঘের সাথে, সেটির বড় জবাব এটি মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র মহলে জোর গুনজন চলছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকিং বছরে ১২ টি সিনেমা প্রযোজনা করবে এর মধ্যে ৬ টি সিনেমার পরিচালক হিসেবে সুযোগ পাবেন যারা ইতোপূর্বে পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র নির্মান করেনি। বর্তমানে ৬ টি সিনেমা সার্টিফিকেশন বোর্ডে জমা রয়েছে এছাড়াও কয়েকটি সিনেমা নির্মানাধীন আছে বলে জানা গেছে।
এই ব্যাপারে মনজুরুল ইসলাম মেঘ এর সাথে যোগাযোগ করা হলে তিনি, জানিয়েছেন শুক্রবার আমার জন্মদিন, আপনারা আপাদত আমার জন্য আর্শিবাদ করুন, ভালো সংবাদ খুব শিঘ্রই জানাবো আপনাদের।
উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ময়না ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মর্যাদাপূর্ণ ১০ টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি মেঘ আমেরিকার একটি সিনেমায় পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন, খুব শিঘ্রই হলিউডের সিনেমা নির্মানের জন্য আমেরিকায় পাড়ি জমাবেন বলে জানা গেছে।
সিনেমাকিং লিমিটেড-এর পক্ষ থেকে এই প্রতিবেদককে জানানো হয়েছে, ৬ টি সিনেমার গল্পই বিষয় ভিত্তিক, আন্তর্জাতিক চাহিদার উপর ভিত্তি করে সিনেমাগুলি নির্মান করা হয়েছে, ৬ টি সিনেমা ৬ মহাদেশে প্রিমিয়ার হবে।
এই প্রযোজনা প্রতিষ্ঠানে ৮ টি সিনেমা নিয়ে ৮ দিন ব্যাপী মালয়েশিয়া ও দুবাইয়ে দুটি প্রিমিয়ার হবে বাংলাদেশ সিনেফেস্ট নামে। সার্টিফিকেশন সনদ হাতে পাওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে সকল সিনেমার পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের সাথে নিয়ে মিট দ্য প্রেস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









