‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
স্থানীয় সময় বুধবা (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহশিল্পী ও ভক্তরা। ‘এক্স-মেন’ সিরিজে তার সঙ্গে একাধিকবার অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে জ্যাকম্যান লিখেছেন, মঞ্চ ও পর্দার অন্যতম সেরাদের একজনকে হারিয়েছেন তারা। তার কাছে প্যাট্রিক ছিলেন অসাধারণ বন্ধু ও মহৎ মানুষ। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান জ্যাকম্যান।
চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের পাশাপাশি শেক্সপিয়ারের নাটকে অভিনয়ের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। ব্রিটিশ মঞ্চ থেকে ব্রডওয়ে পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন।
মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। এরপর থেকে তার নামের আগে যুক্ত হয় ‘স্যার’। ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









