দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া উদ্যোগ এবার বাস্তবায়নের পথে। তৃণমূলে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে নারী কোচ নিয়োগের ঘোষণা দিয়েছিল বোর্ড। এরই ধারাবাহিকতায় আট বিভাগে কোচ ও কর্মকর্তাদের দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, আট বিভাগে নারী ক্রিকেটের জন্য পাঁচজন নারী কোচ এবং তিনজন পুরুষ প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া সহকারী কোচ ও ম্যানেজারও চূড়ান্ত করা হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন।
বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
ঢাকা বিভাগ
মাকসুদা লিজা—ম্যানেজার
রেশমা আক্তার আদুরী—প্রধান কোচ
নাদেজা মুনতাহা—সহকারী কোচ
বরিশাল বিভাগ
মাহমুদুল হায়দার—সহকারী কোচ
আখতারুজ্জামান নয়ন—প্রধান কোচ
মুর্শিদা নাজনীন—ম্যানেজার
চট্টগ্রাম বিভাগ
মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী—ম্যানেজার
মোহাম্মদ ইসমাইল—কোচ
পারমিতা দত্ত—সহকারী কোচ
রংপুর বিভাগ
মনিকা আক্তার আশা—ম্যানেজার
আরিফা জাহান বীথি—প্রধান কোচ
মুর্শেদা খাতুন সোমা—সহকারী কোচ
খুলনা বিভাগ
সুলতানা ইয়াসমিন—টিম ম্যানেজার
আয়েশা রহমান শুকতারা—প্রধান কোচ
তাজিয়া আক্তার—সহকারী কোচ
সিলেট বিভাগ
আল ওয়াদুদ সুইট—প্রধান কোচ
শাহনাজ পারভীন—সহকারী কোচ
সেলিনা আক্তার চৌধুরী—ম্যানেজার
রাজশাহী বিভাগ
পান্না ঘোষ—প্রধান কোচ
মোহাম্মদ সান—সহকারী কোচ
ইমরুল কায়েস—ম্যানেজার
ময়মনসিংহ বিভাগ
মৃদুল—প্রধান কোচ
লিলি রানী বিশ্বাস—সহকারী কোচ
সুজন—ম্যানেজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









