প্রায় এক দশকের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

টাইম ম্যাগাজিনে জেনিকে নিয়ে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন গায়িকা গ্রেসি আব্রামস। লেখায় জেনিকে ‘সত্যিকারের তারকা’ হিসেবে অভিহিত করেছেন তিনি ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

২০২৫ সালের মার্চে প্রথম একক অ্যালবাম ‘রুবি’ প্রকাশ করেন জেনি। অ্যালবামটি বিলবোর্ডের তালিকায় উঠেছিল ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

কোরিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘রুবি’ অ্যালবামের জন্য সেরা কে-পপ অ্যালবাম এবং ‘লাইক জেনি’ গানের জন্য সেরা কে-পপ গানের পুরস্কার পেয়েছেন জেনি ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তার ছবি: ইনস্টাগ্রাম


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









