সংগ্রামের ঋণ কর্মসূচিতে নতুন নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সংগ্রাম প্রশিক্ষণ ভেন্যুতে এ ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগ্রাম-এর উপ-নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মঈন, মানবসম্পদ বিভাগের সিনিয়র পরিচালক রেশমাতুজ্জামান, ঋণ বিভাগের প্রধান মো. হুমায়ুন কবীর, ঋণ বিভাগের সহকারী পরিচালক ফয়সাল আহম্মদ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. মাসউদ সিকদার।
ওরিয়েন্টেশনে নতুন মাঠ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, ঋণ কর্মসূচি পরিচালনার পদ্ধতি, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আলোচকরা কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মকর্তারা তাঁদের কর্মক্ষেত্রের দায়িত্ব, কর্মসূচি পরিচালনা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









