ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে আবেদন করলেও শেষ পর্যন্ত সেই আশায় ভাটা পড়েছে—চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকার।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।
ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম না থাকায় সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে আলোচনা।
এর আগে সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন। রাজনৈতিক অঙ্গনেও তাদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়।
তবে শেষ পর্যন্ত মনোনয়ন বোর্ড ভিন্ন সিদ্ধান্ত নেয়। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









