ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আসামি আশরাফুল উকিলের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের শিশুটি ঘরে প্রতিবেশী আশরাফুল উকিল তাকে যৌন নিপীড়ন করে। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামের যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








